বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ স্বর্ণপাচারকারি ১ আটক

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮, ৮:১২ অপরাহ্ন

লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।

বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্টে ১কেজি ৭০০ গ্রাম গুড়ো সোনাসহ আলমগীর (৪৮) নামে একজন স্বর্ন পাচারকারীকে আটক করেছে বেনাপোল কাস্টমস হাউজের কর্মকর্তারা। আটককৃত স্বর্ণ পাচারকারি আলমগীর হলেন নোয়াখালী জেলার চাট খালি থানার, মল্লিকা দিঘীরপাড় গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে। শুক্রবার (১২অক্টোবর ) সকাল ১১টার সময় ভারতে প্রবেশের সময় ব্যাগ তল্লাশি কালে এ সোনা সহ তাকে আটক করেন। তার পাসপোর্ট নম্বর বিকে ০৩৮৪৮৫৪।

বেনাপোল কাস্টমস হাউজের অ্যাসিস্ট্যান্ট কমিশনার উত্তম চাকমা জানান, পাসপোর্ট যাত্রী আলমগীর ভারতে যাওয়ার জন্য প্যাসেন্জার টার্মিনালে অবস্থিত স্ক্যানার মেশিনে তার ব্যাগ স্ক্যান করার সময় সেখানে ডিউটি থাকা অফিসার জয়তী বসু(এঅারও), একটি ব্যাগ তল্লাশি কালে এ সোনা আটক করেন। যার ওজন ১ কেজি ৭০০ গ্রাম। তিনি স্বর্ণ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন উদ্ধারকৃত গুঁড়ো সোনাসহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ