বেনাপোল চেকপোষ্ট থেকে বিদেশী মদ সহ আটক-২  

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮, ৮:১৯ অপরাহ্ন

লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।। 

বেনাপোল চেকপোস্ট কাস্টমস্ ইমিগ্রেশনে ডিউটি ফ্রি শপিং থেকে ৬টি বিদেশী মদের বোতল উত্তলোন করে বাইরে পাচারের সময় ইমিগ্রেশনের পিছন থেকে শাহাজাহান (৪৫) ও জাহিদুল ইসলাম (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ি আটক হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও কাস্টমসের ভিতর অবস্থিত ডিউটি ফ্রি শপিং থেকে বিদেশি মদ নিয়ে ইমিগ্রেশনের পিছন দিয়ে বের হবে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬বোতল মদ সহ তাদের আটক করা হয়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আমজাদ হোসেন জানান, আটক মাদক পাচার কারীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়ছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ