বেনাপোল গয়ড়া গ্রাম থেকে ৩৭৩ বোতল ফেনসিডিল আটক

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯, ৭:৪৫ অপরাহ্ন

লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।

যশোরের বেনাপোল গয়ড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প কমান্ডার আমজাদ হোসেন সাংবাদিক লোকমান হোসেনকে জানান,মঙ্গলবার (১৫ জানুয়ারী) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের নায়েক তরিকুল ইসলামের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৩৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়।সে সময় কোনো মাদক পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি সদস্যরা।

উদ্ধারকৃত মাদক যশোর ৪৯ ব্যাটালিয়নে জমা করা হবে বলে তিনি সাংবাদিক লোকমান হোসেন কে নিশ্চিত করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ