বেনাপোল কাস্টম হাউসে রাসায়নিক পরীক্ষার অত্যাধুনিক ল্যাব উদ্বোধন করা হয়েছে

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯, ৮:৫১ অপরাহ্ন

লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।

বেনাপোল স্থলবন্দর দিয়ে বৈধপথে আমদানি-রফতানি বাণিজ্যের সঙ্গে অবৈধ পণ্য পাচার প্রতিরোধে কাস্টমস হাউজ বেনাপোলে রাসায়নিক পরিক্ষার অত্যাধুনিক ল্যাব উদ্বোধন করা হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে রবিবার (১৩ই জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)সদস্য খন্দকার আমিনুর রহমান (শুল্ক,নিরীক্ষা,আধুনিকায়ন ও আন্তর্জাতিক বানিজ্য)ফিতা কেটে বেনাপোল কাষ্টমস্ হাউজের অত্যাধুনিক কেমিক্যাল ল্যাব উদ্বোধন করেছেন।এরপর তিনি আইসিপি চেকপোস্ট,স্ক্যানার এলাকা পরিদর্শন ও কাষ্টমস হাউজের অফিসার্স ক্লাবে আলোচনা সভায় কাস্টমস কর্মকর্তা,সিএন্ড এফ এজেন্ট প্রতিনিধিদেরকে কিভাবে সরকারের রাজস্ব বাড়ানো ও কাস্টমস হাউজের উন্নয়ন করা যায় সে বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেছেন।

প্রধান অতিথী এনবিআর সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান স্থাপিত কেমিক্যাল ল্যাব,স্ক্যানিং মেশিন ও বন্দরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সন্দেহ ভাজন পণ্যবাহী ট্রাক স্ক্যানার করতে পারে বন্দর, কাস্টমস,ইন্টিগেটেড চেকপোস্ট ও ইমিগ্রেশনের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন-বেনাপোল স্থলবন্দর পরিচালক(ট্রাফিক)উপ-সচিব প্রদোষ কান্তি দাস,বেনাপোল কাস্টমস্ হাউজের এডিশনাল কমিশনার জাকির হোসেন,যুগ্ন কমিশনার শাকিলা পারভিন, ডেপুটি কমিশনার জাকির হোসেন,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান স্বজন, সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান,সাধারন সম্পাদক এমদাদুল হক লতা,সাবেক সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক জামাল হোসেন,মহাসিন হোসেন মিলন,বন্দর বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন,বেনাপোল কাষ্টমস অফিসার্স এসোসিয়েশনের খুকা এভ সাধারন সম্পাদক মোস্তফা আল মামুন,সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি,শহীদুল ইসলাম শাহীন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃরাসেল ইসলাম, কার্যকরী সদস্য মোঃলোকমান হোসেন রানা প্রমুখ।পরিশেষে উপস্থিত কাস্টমের সকল কর্মকর্তা,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিদ্বয়রা বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার বেলাল হোসাইন চৌধুরীকে বিগত বছর গুলোর তুলনায় এ স্থলবন্দরের আমূল পরিবর্তন,  উন্নয়ন,সামাজিক ও মানবিক কার্যক্রম,নিলাম টেন্ডার পদ্ধতিতে সচ্ছতা আনায়ন করায় ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ