লোকমান হোসেন, বেনাপোল, (যশোর)।।
বেনাপোল কাস্টমস হাউজে স্থল বন্দর বেনাপোলের উন্নয়ন যানজট নিরসন অটোমেশন চালু ওয়েব্রীজ ওজন মাপা যন্ত্র এবং আমদানি রফতানি ব্যবসা বানিজ্য সম্প্রসারন ও চেকপোষ্ট কাষ্টমস এর বাইরে পাসপোর্টযাত্রীদের বিজিবি কর্তৃক তল্লাশি নিয়ে পরামর্শক কমিটির আলোচনা সভা হয়।
সোমবার (৩ ডিসেম্বর) সকাল ১২টার সময় বেনাপোল কাস্টমসের অটিটরিয়ম রুমে কাস্টমস কমিশনার বেলাল হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থল বন্দর বেনাপোলের পরিচালাক প্রদোষ কান্তি দাস, কাস্টমস এর অতিরিক্ত কমিশনার জাকির হোসেন, যুগ্ম কমিশনার সাকিলা পারভিন, ডেপুটি কমিশনার জাকির হোসাইন, স্থল বন্দর বেনাপোলের উপ- পরিচালক মাহমুদ হোসেন, বিজিবির টু আইসি নজরুল ইসলাম বেনাপোল সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন, সাধারন সম্পাদক আব্দুল লতিফ লতা, যুগ্ম সম্পাদক মহসিন মিলন বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারন সম্পাদক আজিম উদ্দিন গাজী প্রমুখ।আলোচনা সভায় প্রাধান্য পায় বেনাপোল বন্দরকে গতিশিল ও ব্যবসা বানিজ্যকে দ্রুত সম্পাসারন করতে বেনাপোলকে পুর্নাঙ্গভাবে যানযট মুক্ত করতে হবে। ইতিমধ্যে ২৫ একর জমি বরাদ্দ নিয়ে সেখানে আমদানীকৃত গাড়ি রাখা হচ্ছে যার ফলে অনেকটা এখন যানযট মুক্ত বেনাপোলের প্রধান সড়ক। এছাড়া আরো ২০০ একর জমি অধিগ্রহনের প্রক্রিয়া চলছে । এই জমি অধিগ্রহন হলে বেনাপোলের যানজট সম্পুর্ন ভাবে নিরুপন হবে বলে আশা করেন কর্মকর্তারা।
এ ছাড়া সঠিক ভাবে আমদানি পন্য মাপার জন্য ওয়েব্রিজ ও ওজন মাপক যন্ত্রের দ্রুত প্রয়োজন। শুল্ক ফাঁকি দিয়ে যাতে কোন পন্য আমদানি না হয় সে দিকে কাস্টমসকে সহযোগিতা করতে বলেন বন্দর ও ব্যাবসায়িদের কমিশনার বেলাল আহেম্মেদ চৌধুরী।
বেনাপোল সিএন্ড এফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান অভিযোগ করে বলেন আন্তর্জাতিক চেকপোস্টে দিয়ে দেশী বিদেশী পর্যটক যাতায়াত করে থাকে।সেখানে কাস্টমস তল্লাশির পর আবার বিজিবি ঐ একই পাসপোর্টযাত্রীদের তল্লাশি করায় বেনাপোলের সুনাম ক্ষুন্ন হয় বলে অভিযোগ করে। বিজিবি কর্মকার্তাকে চেকপোষ্ট থেকে তাদের সরিয়ে নিতে বলেন।
You must be logged in to post a comment.