বেনাপোল কাগজপুকুরে আওয়ামীলীগ নেতাকে বোমা মেরে হত্যা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮, ৯:০১ অপরাহ্ন

লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।

যশোরের বেনাপোলে আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে বোমা মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোলের উত্তর কাগজপুকুর প্রাথমিক বিদ্যালয়ের পিছনে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম (৫০) বেনাপোলে কাগজপুকুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে ও বেনাপোল ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আমিরুল মোটরসাইকেলে করে কাগজপুকুর বাজার থেকে  বাড়ির দিকে যাচ্ছিল। এই সময় উত্তর কাগজপুকুর প্রাথমিক বিদ্যালয়ের পিছনে দুর্বৃত্তরা তার দিকে পর পর তিনটি বোমা নিক্ষেপ করে। বোমার বিস্ফোরণে আমিরুলের শরীর ক্ষতবিক্ষত হয়ে সে ঘটনাস্থলে নিহত হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মাসুদ করিম আরো বলেন, কারা হত্যাকান্ড ঘটিয়েছে সে ব্যাপারে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। খুনিদের ধরতে ঘটনার পর থেকেই পুলিশি অভিযান শুরু হয়েছে। নিহত আমিরুলের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ