বেনাপোল ও শার্শা সীমান্তে ৫৮ লাখ টাকার ভারতীয় ঔষধ উদ্ধার                                     

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮, ৮:৩৪ পূর্বাহ্ন

লোকমান হোসেন, বেনাপোল (যশোর) ।।

যশোরের বেনাপোল ও শার্শা সীমান্তে পৃথক অভিযানে ৫৮ লাখ টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো চোরা কারবারীকে আটক করতে পারেনি তারা।

মঙ্গলবার (২৩ অক্টেবর) বিকালের দিকে বেনাপোল সীমান্তের গাতিপাড়া বালুর মাঠ ও শার্শার শালকোনা সীমান্ত থেকে এসব ওষুধ উদ্ধার করা হয়।যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার মোঃ আব্দুল ওয়াহাব এর নেতৃত্বে গাতিপাড়া বালুর মাঠ এলাকায় অভিযান চালানো হয়।

এসময় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী তার পেছনের কার্টুন ফেলে মোটর সাইকেল নিয়ে দ্রম্নত পালিয়ে যায়। পরে কার্টুন তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৭ লাখ টাকা।এছাড়া শার্শার শালকোনা বিজিবি ক্যাম্পের হাবিলদার মোঃ হোসেন মোড়লের নেতৃত্বে পরিচালিত অপর একটি বিশেষ অভিযানে শালকোনা সীমান্ত হতে আনুমানিক ২১ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওষুধগুলো কাষ্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ