বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে ভোয়া ছিল আটক-১

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮, ২:০০ অপরাহ্ন

লোকমান হোসেন, বেনাপোল, যশোর।।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট ইমিগ্রেমন এর বহির্গমন গেট থেকে পাসপোর্টে জাল সীল দিয়ে ভারত গমনের সময় মোহাম্মাদ পরান (২৭) নামে এক পাসপোর্টযাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।২৪ শে অক্টোবর রোজ বুধবার তাকে বহির্গমন পাসপোর্ট চেকিং  গেট থেকে কনষ্টবল মুন্সী আযম আটক করে।আটক পাসপোর্টযাত্রী  কুমিল্লা জেলার জঙ্গলপুর গ্রামের আবু হোসাইনের ছেলে। তার পাসপোর্ট নং-বি ডাব্লিউ- ০৭৪২১৯৭।বেনাপোল ইমিগ্রেশন ওসি আবুল বাশার বলেন, পাসপোর্টযাত্রী পরানের পুরাতন পাসপোর্টে বিদেশ গমনে বিধি নিষেধ থাকায় ঢাকা এয়ারপোর্ট  ইমিগ্রেশন থেকে অপলোড ( ষ্টপ জার্নি) করা হয়।
পরে সে নতুন পাসপোর্ট করে তাতে ভারতের ভিসা লাগিয়ে  ইমিগ্রেশনের জাল সীল পাসপোর্টে মেরে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে যাওয়ার সময় বহির্গমন চেকিং গেট থেকে কনষ্টবল মুন্সী আযম আটক করে তাকে  নিয়ে আসে।
পরে তার পাসপোর্ট যাচাই বাছাই করে এবং বাড়িতে খবর নিয়ে ঠিকানা সঠিক পাওয়া যায়। কিন্তু সে পাসপোর্টে সীল জালিয়াতী করে সেটা ধরা পড়ে।আটককৃত ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় ইমিগ্রেশনের সীল জালিয়াতির অপরাধের ঘটনায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ