বেনাপোলে ৪ লাখ হুন্ডির টাকা উদ্ধার

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮, ৮:২৮ অপরাহ্ন

লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।

যশোরের বেনাপোল চেকপোস্ট পুরাতন ইমিগ্রেশনের সামনে থেকে ৪ লাখ হুন্ডি টাকা উদ্ধার করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প সদস্যরা।

মঙ্গলবার (২৭নভেম্বর) দুপুর ৩টার সময় এ হুন্ডি টাকা উদ্ধার করেন। পাচারকারী ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি বিজিবি ।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি এক হুন্ডি ব্যবসায়ী বিপুল পরিমান হুন্ডি টাকা নিয়ে ভারত থেকে এসে বাংলাদেশ পুরাতন ইমিগ্রেশনের সামনে অবস্থান করছে।এ ধরনের সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব, নায়েক হাতেম আলী, সিগন্যাল আব্দুল খালেক, সিপাহী হাফিজ, সিপাহী ইমরান ও সিপাহী মোশারফ হোসেন সেখানে অভিযান চালিয়ে ৪ লাখ হুন্ডি টাকা উদ্ধার করেন।

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে হুন্ডি পাচারকারী পালিয়ে যায়।৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক ৪লাখ হুন্ডি টাকা উদ্ধার এর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ