বেনাপোলে ৪০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক-১    

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮, ১১:৫৬ পূর্বাহ্ন

লোকমান হোসেন, বেনাপোল (যশোর) ।।

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্তবর্তী বারোপোতা বাজারে শুক্রবার (২৬ অক্টোবর) সকালে  ৪০ পিস স্বর্ণের বারসহ সজীব(২৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক আটককৃত সজীব বাগআচড়া সাতমাইল মাঠপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে। ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে- কর্নেল আরিফুল হক জানান বিপুল পরিমাণ স্বর্ণের বার বারোপোতা বাজার দিয়ে ভারতে পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি একটি টহলদল বারোপোতা বাজারে অভিযান চালিয়ে সজিব নামে এক স্বর্ণ পাচার কারি কে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৫ কেজি।

আটককৃত স্বর্ণের দাম বর্তমান মূল্য বিজিবি জানায় দুই কোটি ৫০লক্ষ টাকা। আটককৃত স্বর্ণ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ