বেনাপোলে ৪টি গরু ও ১৭ বোতল ভারতীয় মদ আটক

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯, ৭:১৭ পূর্বাহ্ন

লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।

যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোষ্ট বিজিবি’র পৃথক অভিযানে ৪টি গরু ও ১৭ বোতল ভারতীয় মদ আটক করেছে।

শনিবার (৫ জানুয়ারী) সকালে আমড়াখালী বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে শার্শা বুজতলা গ্রাম থেকে ৪টি ভারতীয় গরু অপর দিকে বেনাপোল আমড়াখালী চেকপোষ্ট থেকে লোকাল বাসের সীটের নিচ থেকে ১৭ বোতল ভারতীয় মদ আটক করে।সেসময় কোনো পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র আমড়াখালী চেকপোষ্টের সুবেদার মিজানুর রহমান সাংবাদিক,লোকমান হোসেন কে জানান,গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে ৪৯ বিজিবি’র টহল দল ৪টি ভারতীয় গরু ও ১৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ