ছোটআঁচড়া মন্দির রোডে অভিযানে ২ জন আটক ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার.....
লোকমান হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি ।।
বেনাপোল সীমান্ত থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৪৯ ব্যাটালিয়ন বর্ডার গার্ড সদস্যরা।
১৩ ফেব্রুয়ারী’১৯ বুধবার সকালে বেনাপোল পৌরসভা এলাকার ছোট আঁচড়া মন্দির রোড থেকে ফেনসিডিলের এ চালানটি আটক করা হয়।
আটককৃতরা হলো বেনাপোল ভবেরবেড় গ্রামের বাবুল হাওলাদারের ছেলে রিপন ও একই গ্রামের সাকিল আহম্মেদ।
৪৯ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বেনাপোল ক্যাম্পের কোম্পানী কমান্ডার মিজানুর রহমান অন্যদৃষ্টিকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছোটআঁচড়া মন্দির রোডে অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।আটককৃতদের ফেনসিডিলসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.