জাকির হোসেন, বেনাপোল, যশোর।।
যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ১২ টি স্বর্ণের বারসহ সহিদুল্লাহ (৩৩) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দা সদস্যরা।
আটক সহিদুল্লাহ কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকার আবতার উদ্দীনের ছেলে।
বুধবার সকাল ১০ টার সময় কাস্টমস ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে ভারত যাওয়ার সময় তাকে বহির্গমন থেকে তাকে আটক করে।

কাস্টমস শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে স্বর্ণের একটি চালান নিয়ে এক পাচারকারী বেনাপোল চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশন দিয়ে ভারতে যাবে। পরে শুল্ক গোয়েন্দা সদস্যরা আগে থেকে গোপন অবস্থানে থাকে।
ওই যাত্রী ইমিগ্রেশন কাস্টমসের কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয় । পরে তার স্বীকারোক্তি অনুসারে শরীর তল্লাশি করে পায়ুপথে ১ কেজি ২শ’ গ্রাম ওজনের ১২ টি স্বর্ণের বার পাওয়া যায়।
বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার নিপুন চাকমা বলেন, “আটক স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ টাকা। আটক শহিদুল্লাহ কে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এর আগে রোববার ৩০ সেপ্টেম্বর ৩ পিচ স্বর্ণের বার সহ মেহেদী হোসেন (১৯) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করে কাস্টমস কতৃপক্ষ।
You must be logged in to post a comment.