বেনাপোলে মুক্তিযোদ্ধাদের স্মরণে দুস্থ অসহায়রা কম্বল পেলো

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮, ১:১২ পূর্বাহ্ন
বেনাপোলস্থ চট্টগ্রাম বিভাগীয় সমিতির সাধারণ সম্পাদক মনির মজুমদারের সভাপতিত্বে সন্ধ্যায় বেনাপোল এস আলম অফিসে দুস্থ মানুষের কাছে কম্বল তুলে দেয়া হয়...

লোকমান হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি ।। 

মুক্তিযোদ্ধাদের স্মরণে শীতার্ত দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের কাছে কম্বল তুলে দেয়া হয়েছে। বিজয়ের মাসে বেনাপোলস্থ চট্টগ্রাম বিভাগীয় সমিতির সহযোগিতায় এই আয়োজন করা হয়।

বেনাপোলস্থ চট্টগ্রাম বিভাগীয় সমিতির সাধারণ সম্পাদক মনির মজুমদারের সঞ্চালনায় ও সভাপতিত্বে শুক্রবার ২১ ডিসেম্বর’১৮ সন্ধ্যা সাড়ে ৭টায় বেনাপোল এস আলম অফিসে কম্বল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার যুবলীগের সভাপতি ও যশোর জেলা পরিষদ সদস্য অহিদুজ্জামান অহিদ। তিনি তার বক্তব্যে বলেন, ‘আমরা অনেকেই অনেক টাকা পয়সা নষ্ট করি। আসুন সবাই মিলে শীতার্ত মানুষের পাশে দাঁড়াই। সংশ্লিষ্ট বিত্তবানরা যদি একটু এগিয়ে আসেন, তাহলে আশা করি আগামীতে আরো দুস্থ মানুষের কাছে আরো বেশি শীতবস্ত্র ও কম্বল দিতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল ও পুটখালী মুক্তিযোদ্ধা কমান্ডার শাহআলম চৌধুরী, শার্শা উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ, বেনাপোলস্থ চট্টগ্রাম বিভাগীয় সমিতির যুগ্মসাধারণ সম্পাদক একেএম সাইফ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক জসীম উদ্দীন, আইন সম্পাদক কামরুল হাসান পলাশ, সদস্য হানিফ, শাহাজালাল, বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশু, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাহিদুল ইসলাম শাহিন, সহসভাপতি মনির হোসেন সাধারণ সম্পাদক আয়ুব হোসেন পক্ষী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাসেল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ লোকমান হোসেন (রানা)সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ