লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।
ভূঁয়া মেজর পরিচয়ে মো:রিজাউল হসলাম(৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সদস্যরা।
সে বেনাপোল পোর্ট থানাদিন বড় আঁচড়া গ্রামের মৃত ছাবদার মোড়লের ছেলে। আটককৃত রেজাউল বেনাপোল বর্ডারের মামুন এন্টারপ্রাইজের কর্মচারী, সে দীর্ঘ দিন যাবত ঔ প্রতিষ্ঠানে কাজ করে ও ভূঁয়া পরিচয় দিয়ে অনেক সম্পদের মালিক হয়েছে, এবং মামুন এন্টার প্রাইজের মালিক মামুনও অনেক টাকার মালিক হয়েছে।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ভারত থেকে তিন জন পাসর্পোট যাত্রী ভারত থেকে অাসার সময় তাদের কাছে কিছু কেনাকাটার মালামাল থাকলেও বেনাপোল চেকপোস্টের বিজিবি সদস্যরা তাদের কাছে থাকা লাগেজ চেক করে অতিরিক্ত ছয় পিস কম্বল বেশি পায়।বেনাপোল চেকপোস্টের বিজিবি সদস্যরা ৬পিস কম্বল অাটক করে অাইসিপি ক্যামপে নিয়ে যায়।
পরে আটককৃত রিজাউল ভুয়া মেজর পরিচয় দিয়ে কম্বল ছাড়ানোর চেষ্টা করে। বিজিবি তার পরিচয় জানতে পেরে তাকে অাটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে।
You must be logged in to post a comment.