বেনাপোলে বড়আঁচড়া প্রাইমারী স্কুলের পার্শ্বে হেরোইন উদ্ধার

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮, ১২:৪৩ পূর্বাহ্ন
যশোরের বেনাপোল সীমান্ত এলাকা হতে বিজিবি ৫শ’ গ্রাম হিরোইন উদ্ধার করলো, যার মূল্য ৫০ লাখ টাকা.....

লোকমান হোসেন, (বেনাপোল) যশোর প্রতিনিধি ।।

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা হতে বিজিবি ৫শ’ গ্রাম হিরোইন উদ্ধার করেছে। বুধবার রাত সাড়ে ৭টায় বড়আঁচড়া প্রাইমারী স্কুলের পার্শ্বে ৫শ’ গ্রাম হিরোইন উদ্ধার করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আমজাদ হোসেন (পিবিজিএম) জানান, গোপন সংবাদে জানতে পারি মাদক ব্যবসায়ীরা ভারত থেকে হেরোইন এনে যশোর নেয়ার জন্য বেনাপোল বড় আঁচড়া প্রাইমারী স্কুলের পাশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার কেরামত আলী, ল্যান্স নায়েক আব্দুর রহমান, ল্যান্স নায়েক নজরুল ইসলাম, সিপাহী সিদ্দিকুর রহমান ও সিপাহী সুহানুর রহমান সেখানে অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম হেরোইন উদ্ধার করেন।

যার মূল্য ৫০ লাখ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আরিফুল হকআইসিপি বিজিবি ক্যাম্প হেরোইন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ