বেনাপোলে ফেনসিডিলসহ আটক-১

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯, ২:২৬ অপরাহ্ন

লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলাবার (২২শে জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপি’র টহল দল পুটখালী গ্রামস্থ মসজিদবাড়ী পোষ্টের পাশে অভিযান চালিয়ে মোঃ ওবায়দুল্লাহ(২৪)নামে এক মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।আটক মাদক পাচারকারী ওবায়দুল্লাহ পুটখালী গ্রামের মোঃসাবান আলীর ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ মাদক পাচারকারীকে আটক করে।তিনি আরো বলেন আসামী ও মাদকদ্রব্য বেনাপোল র্পোট থানায় সোর্পদ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ