বেনাপোলে ট্রেনের সাথে ট্রাক্টর ট্রলির ধাক্কা : আহত ২

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯, ৩:০৩ অপরাহ্ন
ব্যস্ততম সড়কে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে...কিন্তু সেখানে রেল গেট না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে...

লোকমান হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি ।।

যশোরের বেনাপোল রেল রুটে ট্রেনের ধাক্কায় মাটি বহনকারী ইজ্ঞিনচালিত ট্রাক্টর ট্রলি চালক ও তার সহযোগী গুরুতর আহত হয়েছে।

বুধবার ৯ জানুয়ারী’১৯ তারিখ সকাল ৯টায় বেনাপোলের দিঘিরপাড়ে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলো-বেনাপোল পোর্ট থানাধীন রাজবাড়ি গ্রামের রবিউলের ছেলে আমিনুর ও শার্শা মাটিপুকুর গ্রামের আনিসুরের ছেলে হাসান।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কমিউনিটি ট্রেনটি খুলানা থেকে যাত্রী নিয়ে বেনাপোল আসছিল। এ সময় দিঘিরপাড় রেল ক্রসিংয়ে পৌঁছালে মাটি বহনকারী একটি ট্রাক্টর ট্রলি অসতর্কতায় পার হওয়ার সময় ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাক্টরটলিতে থাকা চালক ও তার সহযোগী গুরুতর জখম হয়।

পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে নিয়ে যায়।বেনাপোল ফায়ার স্টেশন অফিসার তৌহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানান, আহতদেরকে তারা শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে স্থানীয় গ্রামবাসী জানান, ব্যস্ততম এ সড়ক দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। কিন্তু সেখানে রেল গেট না থাকায় প্রায়ই এই দুর্ঘটনা ঘটে।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ