লোকমান হোসেন, বেনাপোল (যশোর)। ।
বেনাপোল সীমান্তে ওয়ারেন্টভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।
শুক্রবার (২৬ অক্টোবর) দিনভর অভিযান চালিয়ে বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বাড়ি বেনাপোল পোর্টথানার বিভিন্ন গ্রামে।পুলিশ জানায়, গোপন খবরে জানা যায়, বেনাপোল সীমান্তে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিরা নিজ নিজ এলাকায় ফিরে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।বেনাপোল পোর্টথানার উপ-পরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম , “অন্যদৃষ্টি নিউজ” কে বলেন গ্রেফতার কৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।