লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।
সারাদেশেরন্যায় শনিবার (২৬ জানুয়ারি)সকাল ৯ টার সময় বেনাপোলে ব্যাপক আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত হয়েছে।বেনাপোল কাস্টমস,সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী,কর্মকর্তা-কর্মচারী,স্কুল কলেজের শিক্ষার্থী,এলাকার সাধারন মানুষের সমন্বয়ে বেনাপোল কাষ্টমস হাউজের কমিশনার বেলাল হোসাইনের নের্তৃত্বে বেলুন উড়িয়ে একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কাস্টমস দিবসের অনুষ্ঠান শুরু হয়।
র্যালিটি বেনাপোল কাস্টমস হাউজ থেকে শুরু হয়ে বেনাপোল ছোট আঁচড়া মোড় প্রদক্ষিণ শেষে আবারও কাষ্টমস হাউজে এসে শেষ হয়।
এবারের প্রতিপাদ্য হচ্ছে স্মার্ট বর্ডার ফর সিমলেস ট্রেড ট্রাভেল এ্যান্ড ট্রান্সপোর্ট।পরে বেলা সাড়ে ১১ টায় বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার বেলাল হোসাইনের পরিচালনায়,কমিশনার শওকাত হোসেন (কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট যশোর)এর সভাপতিত্বে ও বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার শাকিলা পারভিনের সঞ্চালনায় বেনাপোল কাষ্টমস হাউজ ক্লাব মিলনায়তনে ব্যবসায়ীদের সাথে কাস্টমস কর্মকর্তাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথীর আসনে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের জাতীয় সাংসদ শেখ আফিল উদ্দীন,বিশেষ অতিথী উপিস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নিরীক্ষা ও গোয়েন্দা) সাইফুল, ইসলাম,আব্দুল হক(চেয়ারম্যান অর্থ মন্ত্রণালয় স্ট্যারিং কমিটি এফবিসিসিআই)বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার জাকির হোসেন, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন,সাবেক সভাপতি আলহাজ্ব শামছুর রহমান,সাধারন সম্পাদক এনামুল হক লতা, সহ সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান, যুগ্ম সাধারন সম্পাদক(এনটিভির প্রতিনিধি) মহাসিন মিলন,যুগ্ম সাধারন সম্পাদক(একুশে টিভির প্রতিনিধি)জামাল হোসেন,অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এনামুল হক মুকুল,বন্দর বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন,শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান আমদানী-রপ্তানী কারকসহ বিশিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীর।
এই অনুষ্ঠানের প্রধান অতিথী হিসাবে যশোর-১(শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন এমপি তার বক্তব্যে বলেন কিভাবে ব্যবসায়ীদের হয়রানী বন্ধ করে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরন করা যায় সে ব্যাপারে সবাই সজাগ থাকতে হবে।বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের সকল জেলা ও অন্যান্য স্থল বন্দরের মতো বেনাপোল স্থলবন্দরে নজীরবিহীন উনয়ন করেছে।এই উন্নয়নের অংশীদার হতে তিনি ব্যবসায়ীদের কর দিয়ে সরকার কে সহায়তা ও পাশাপাশি কাষ্টমস্ কর্মকর্তাদেরকে ব্যবসায়ীদের হয়রানী না করতে বলেন।মধ্যহ্নভোজের পর প্রথমার্ধের অনুষ্ঠান শেষ হয়।রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবসের পরিসমাপ্তি হবে।
You must be logged in to post a comment.