লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।
যশোরের বেনাপোল ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার সকাল ১০টার সময় নোম্যান্সল্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তিন লাখ হুন্ডির টাকা সহ কালু মন্ডল (৩০ )নামে ভারতীয় ট্রাক ড্রাইভারকে আটক করেছে।সে ভারতের উত্তর চব্বিশ পরগনার গোপাল নগর থানা সাতবাড়িয়া গ্রামের আবু তাহের মন্ডলের ছেলে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আমজাদ হোসেন জানান,গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে নোম্যান্সল্যান্ড এলাকা দিয়ে এক ট্রাক ড্রাইভার হুন্ডি টাকা নিয়ে বাংলাদেশের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে নোম্যান্সল্যান্ড এলাকায় তাকে আটক করতে গেলে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে পরে তাকে ধরে এনে তার দেহ তল্লাশি করে ৩লাখ হুন্ডির টাকা পাওয়া যায়।
তার বিরুদ্ধে মামলা দিয়েবেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
You must be logged in to post a comment.