বেনাপোলের আমিরুল হত্যায় ১৯ জনের নামে মামলা দায়ের, আটক-৩

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮, ৮:৪২ অপরাহ্ন
নিহত আমিরুল। ফাইল ছবি।

লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।

যশোরের বেনাপোল কাগজপুকুর গ্রামের আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম হত্যায় ১৯ জনের নাম উল্লেখ করে বেনাপোল পোর্ট থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১ ডিসেম্বর) রাতে নিহত আমিরুলের ছেলে সাগর বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ ও পাঁচ জনকে অজ্ঞাত দেখিয়ে ২৪ জনের নামে হত্যা মামলা দায়ের করে।এদিকে মামলার পরে পুলিশ রবিবার সকালে বেনাপোল সীমান্তে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- বেনাপোলের কাগজপুকুর গ্রামের আব্দুল মতলেবের ছেলে রফিকুল ইসলাম (৪৭), গোলাম নাড়ুর ছেলে  সাত্তার আলী (৫২) ও কাগমারী গ্রামের ছাত্তার ডাকাতের ছেলে আরিফ (৪০)।বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিম বলেন, আমিরুল ইসলাম হত্যা মামলায় তিন আসামীকে আটক করা হয়েছে। আটককৃতদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোলের কাগজপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে এলাকাবাসী আমিরুলের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ নেতা আমিরুলের মরদেহ উদ্ধার করে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ