লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।
যশোরে মহিদুল ইসলাম সাফা(৩৭ নামে এক মোটরপার্টস ব্যবসায়ীর গলায় ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১ জানুয়ািরী মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের ঈদগাহ মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত মহিদুল ইসলাম সাফা শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের নবিছউদ্দিন মোড়লের বড় ছেলে ও শহরের আরএন রোডে এইচএম মোটরপার্টসের মালিক।তিনি শহরের খালধার রোড এলাকার ভাড়াটিয়া।যশোর কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন,পূর্ব শত্রুতার জের ধরে মহিদুল ইসলামকে গলায় ছুরি মেরে হত্যা করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও এইচএম মোটরপার্টসের কর্মচারী মোতালেব হোসেন টুটুল জানান,মঙ্গলবার সন্ধ্যায় কিছু কাগজপত্র ফটোকপি করার জন্য মহিদুল ইসলাম সাফাকে মোটর সাইকেলের পিছনে বসিয়ে শহরের ঈদগাহ মোড়ে যাই।
মাসুদ এন্টারপ্রাইজের সামনে মোটরসাইকেল থামাতে দুজন দুর্বৃত্ত সাফার গলায় ছুরির পোজ বসিয়ে দেয়।আমি ফিরে তাকাতেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে সার্জারি ওয়ার্ডের চিকিৎসক মাসুদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
You must be logged in to post a comment.