বেনাপোল সীমান্তে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ঔষধ ও আতশবাজি জব্দ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮, ৭:১০ অপরাহ্ন

জাকির হোসেন, বেনাপোল, যশোর।।

বেনাপোল সীমান্ত থে‌কে পৃথক অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি, আমদানি নিষিদ্ধ ঔষধ ও আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বি‌জি‌বি সদস্যরা।

মঙ্গলবার (২ অক্টোবর) সকালে শিক‌ড়ি বটতলা ও গাতিপাড়া গ্রাম থে‌কে এসব পণ্য জব্দ করা হয়।

বেনাপোল বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার মনিরুজ্জামান জানান, গোপন খবর আসে, ভারত থেকে চোরাকারবারিরা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ঔষধ ও আতশবাজি পাচার করে এনে সীমান্তের শিক‌ড়ি বটতলা ও গাতিপাড়ার মাঠের মধ্যে অবস্থান করছে। এমন সময় সেখানে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক জানান, জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসে আটক শাখায় জমা করা হয়েছে ।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ