বেনাপোল সীমান্তে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮, ৪:২৫ অপরাহ্ন

জাকির হোসেন, বেনাপোল, যশোর।।

বেনাপোল সীমান্ত থেকে ১৬৫ পিস ইয়াবাসহ রাশেদা বেগম (৩৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (০৪ অক্টোবর ) বেলা ১২ টার সময় পোর্ট থানার কাগজপুকুর মোড় থেকে তাকে আটক করা হয়।

আটক রাশেদা যশোরের রেলগেট এলাকার আলমগীর মোল্লার স্ত্রী।

বিজিবি জানান, গোপন খবর আসে, এক নারী ইয়াবা ব্যবসায়ী কাগজপুকুর এলাকা থেকে ইয়াবার একটি চালান নিয়ে যশোরের দিকে যাবে। এমন সময় সেখানে অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবাসহ রাশেদা বেগম নামে এক নারী ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ রাশেদাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ