বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা আটক

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ পূর্বাহ্ন
নায়েক মোহাম্মদ তরিকুল ইসলাম, নায়েক মোঃ ইয়ার আলি, ল্যান্স নায়েক আমিনুল ইসলাম, সিপাহী মামুনুর রশিদ, সিপাহী সজিব হোসেন ও আজাহারসহ একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ১হাজার ২শ’ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করেন....

লোকমান হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি ।।

যশোরে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সদস্যরা শনিবার সন্ধ্যা ৭টায় নাভারণ বাজার হতে ১হাজার ২শ’ কেজি ভারতীয় চা পাতা আটক করেছে। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানী কমান্ডার সুবেদার মনির হোসেন বলেন, গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত হতে বিপুল পরিমাণ চা পাতা এনে যশোর নেয়ার উদ্দেশ্য নাভারণ বাজারে মজুদ করছে।

এমন সংবাদের ভিত্তিতে নায়েক মোহাম্মদ তরিকুল ইসলাম, নায়েক মোঃ ইয়ার আলি, ল্যান্স নায়েক আমিনুল ইসলাম, সিপাহী মামুনুর রশিদ, সিপাহী সজিব হোসেন ও আজাহারসহ একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ১হাজার ২শ’ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত চা পাতা বেনাপোল কাস্টমসে জমা দেয়া হবে। বেনাপোল বিজিবি ক্যাম্পে ভারতীয় চা পাতা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আরিফুল হক।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

 

 

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ