বেদনা ও আতঙ্কের ঈদ! বেঁচে থাকাটাই রহমতের

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ১২:১৭ অপরাহ্ন

নাজনিন আলম।।

সারা বিশ্বে মৃত্যুর মিছিল। স্বজন হারানো বেদনায় মানুষ আজ নির্বাক। চিকিৎসা, খাদ্য এবং অর্থ সংকটে মানবেতর জীবন যাপন করছে বিশ্বের মানুষ।

সৃষ্টিকর্তার লীলাখেলায় অসুস্থ পৃথিবীতে মানব জাতি আজ অসহায়। প্রকৃতির চরম নিষ্ঠুরতায় আতঙ্কে দিনাতিপাত করছে বিশ্বের প্রতিটি মানুষ। জীবিতরা বেঁচে থেকেও যেন মরে গেছে। এ অবস্থায় এবারের ঈদ নিয়ে মানুষের মনে কোন আনন্দ-উৎসব নেই। এমন বেদনা ও আতঙ্কের ঈদ বিশ্ব কোনদিন দেখেনি।

হে প্রভু, সীমা লংঘনকারী পৃথিবীর মানুষ তোমার দেয়া গজব থেকে শিক্ষা পেয়ে গেছে। অন্যায়-অবিচার, জুলুম-নির্যাতন, শোষণ-বঞ্চনা, যুদ্ধ-বিগ্রহ আর পাপাচার পৃথিবী থেকে অনেকটাই উঠে গেছে। মানুষের মধ্যে তোমার প্রতি ভয়, আস্থা ও বিশ্বাস বহু গুনে বেড়ে গেছে। তোমার অসহায় বান্ধাকে তুমি আর কষ্ট দিও না; তাদেরকে তুমি শেষবারের মত ক্ষমা করে দাও। তুমি ছাড়া আর কারো কাছে কোন সমাধান নেই। তোমার কুদরতি শক্তি দ্বারা সকল বালা-মুসিবত দুর করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে দাও। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাসি-আনন্দে ভরিয়ে দাও তোমার সৃষ্টির সেরা জীবের এই সুন্দর ভূবনকে।

তবে দেশের মানুষের কষ্টের এ সময়ে এবার আমার কোন ঈদ নেই; কেনাকাটাও নেই। এখনো বেঁচে আছি তাইতো শোকরিয়া। তবে অসহায় মানুষের পক্ষে আরো বেশী করে কাজ করতে না পারার জন্য বেদনাহত।

 

লেখক

কার্যনির্বাহী সদস্য, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ