বেদনায় বৈশাখ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০, ৪:২২ অপরাহ্ন

বেদনায় বৈশাখ

মোঃ শাহিনুল ইসলাম।।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

হে বৈশাখ তুমি এলে!

সেই চেনা দুরন্ত সাজে কেন এলে না ?

তোমার আগমনে প্রকৃতি নব সাজে

অপরূপা সৌন্দর্যে চলতো হেলেদুলে।

 

হে বৈশাখ তুমি এলে!

লুঙ্গি গামছা পরে কেন এলে না ?

তোমার আগমনে বঙ্গ ললনা রাঙা পায়ে

এলো কেশে হলুদ বেশে রঙিন কলসি কাখে।

 

হে বৈশাখ তুমি এলে!

মাথাল মাথায় কৃষক বেশে কেন এলে না ?

কাস্তে হাতে হুক্কা মুখে গুড়গুড়ানি টান

সকলে মিলে গাইতো ভাউয়ায়িয়া গান।

 

হে বৈশাখ তুমি এলে!

জারি-সারি গান নিয়ে কেন এলে না ?

একতারা হাতে ঘুঙর পায়ে বাউলের চেনা সুরে

মধুর কণ্ঠে একেলা মনে গেয়ে যেতো কাছে-দূরে।

 

হে বৈশাখ তুমি এলে!

পান্তা ইলিশ নিয়ে কেন এলে না ?

ভেদাভেদ ভুলে মায়ের হাতে কী মধুর ভোজ

মেলায় খাইতো কব্জি ডুবিয়ে নিত সকলে খোঁজ।

 

হে বৈশাখ তুমি এলে!

খই-মুড়কি নিয়ে কেন এলে না ?

দুহাত ভরে হাসিখুশি মুখে খাইতো সকলে তাহা

বাতাসা-কদমা নিয়ে ফিরতো ঘরনি বলতো আহা!

 

হে বৈশাখ তুমি এলে!

নাগরদোলা নিয়ে কেন এলে না ?

জোড়ায়-জোড়ায় শিশু-কিশোর বর-বধু মিলে

দুলিত-হেলিত আত্মভোলা ক্যাচর-ক্যাচর কলে।

 

হে বৈশাখ তুমি এলে!

দুর্যোগ আর মহামারী কাধে নিয়ে!

নিরব নিস্তব্ধ গভীর অমানিশা ধায় –

ঘরে বসে নিরালায় হাসি দখিনা বায়।।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ