বেতনের দাবিতে ঝিনাইদহে সুগার মিল কর্মচারীদের বিক্ষোভ

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮, ১২:৫৪ অপরাহ্ন

এইচ আর হাসু ।।

কাজ বন্ধ রেখে বিক্ষোভ করে সুগার মিলের কর্মচারীরা ২ মাসের বকেয়া বেতনের দাবিতে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফআলী শিকদারকে অবরুদ্ধ করেছে শ্রমিক-কর্মচারীরা। এ সময় তারা কাজ বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ করে।

বৃহষ্পতিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। পরে চিনিকল শ্রমিক- কর্মচারী ইউনিয়নের নেতাদের আশ্বাসে শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি বন্ধ করে কাজে ফিরে যায়। শ্রমিকদের অভিযোগ, গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন এখনও দেয়নি মিল কর্তৃপক্ষ। বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বারবার তাগাদা দিলেও তারা কোনো কর্ণপাত করছে না বলেও জানান শ্রমিকরা। আর তাই বাধ্য হয়ে বৃহষ্পতিবার (৮ নভেম্বর) সকালে মিলের ফ্যাক্টরির সামনে ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী শিকদারকে অবরুদ্ধ করে রাখা হয়। মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কবিরহোসেন জানান, শ্রমিকরা গত ২ মাস ধরে বেতন পান না।

সুগার মিলের প্রায় ১ হাজার কর্মকর্তা কর্মচারী বেতন না পেয়ে পরিবার নিয়ে মানবেতন জীবন যাপন করছে। তাই আজ বৃহষ্পতিবার সকালে শ্রমিকরা কাজ বন্ধ রেখে বেতনের দাবিতে বিক্ষোভ করে। তিনি আরও বলেন, পরে শ্রমিক নেতারা গিয়ে এমডিকে সেখান থেকে নিয়ে আসে এবং আগামী এক সপ্তাহ সময় নেওয়া হয়েছে।

মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী শিকদার বিষয়টি স্বীকার করে বলেন, শ্রমিকরা ২ মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেছে। আমি জানিয়েছি এই মুহূর্তে বেতন দিতে পারব না।কারণ কর্পোরেশনে কোনো টাকা নেই। গুদামে চিনি আছে চিনি বিক্রি না করা পর্যন্ত বেতন দেওয়া সম্ভব না।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ