স্টাফ রিপোর্টার।।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার সহ মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে প্রতিবাদী নাগরিক সভার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ জুলাই ২০১৮ রোববার ঢাকা জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল এ প্রতিবাদ সভার আয়োজন করে।
সৈয়দ মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা ড. খন্দকার মোশারফ হোসেন এ অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.এন.পির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা বার বার নির্বাচিত জাতীয় সংসদের সাবেক এমপি খুলনা বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের সাবেক হুইপ, ঝিনাইদহ জেলা বি.এন.পির বর্তমান সভাপতি আলহাজ্ব মোঃ মসিউর রহমান।
You must be logged in to post a comment.