বৃক্ষ আমাদের বিশ্বস্থ বন্ধু জেলা প্রশাসক ; কাজী আবু তাহের

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯, ১২:২৮ অপরাহ্ন

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর প্রতিনিধি।।

শরীয়তপ্রু জেলা কৃষি ও বন বিভাগ কর্তৃক আয়োজিত বৃক্ষ রোপন অভিযান ও জেলা ফলদ বৃক্ষ মেলা ২০১৯ পাঁচ দিন ব্যাপি শুভ উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, বৃক্ষ আমাদের বিশ্বস্থ বন্ধু।

তিনি আরও বলেন শেখ হাসিনার হাতে দেশ, কৃষি সমৃদ্ধি বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে গত ২২ জুলাই সোমবার শরীয়তপুর সদর উপজেলা পরিষদ চত্ত্বরে জেলা কৃষি কর্মকর্তা মোঃ রিফাতুল হোসাইনের সভাপত্বিতে নানা আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপি বৃক্ষ রোপন অভিযান ও জেলা ফলদ বৃক্ষ মেলা।

এই বৃক্ষ মেলায় শুভ উদ্বোধক ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা পুলিশ সুুপার আল মামুন সিকদার, শরীয়তপুর জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান শেখ, উপজেলা ভূমি কর্মকর্তা জিনীয় জিন্নাত, উপজেলা কৃষি কর্মকর্তাসহ এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কর্মকর্তাসহ যোগদান করেছে ইউনিয়ন কৃষি কর্মকর্তা কৃষিজীবি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তরা কৃষি বনায়ন, কৃষি খাতের উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধিকরণ, বৃক্ষ রোপনের গুরুত্ব, কৃষকের মর্যাদা, ফলদ বৃক্ষ রোপন ও ফলের উপকারিতা সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। সবশেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণের মধ্যে দিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন। 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ