দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া (চট্টগ্রাম)।।
চট্টগ্রামে রাংগুনিয়া ঐতিহ্যবাহী ধর্মীয় সংগঠন রোশাই পাড়া ঈদ-এ-মিলাদুন্নবী(দ.) উদযাপন কমিটির উদ্যোগে পবিত্র জশনে জুলুছ ও মিলাদ মাহফিল বুধবার ( ১৪ নভেম্বর) দিনব্যাপী রোশাই পাড়া জামে মসজিদের মাঠে সৈয়্যদবাড়ি দরবার শরীফের সাজ্জাদানাশীল সৈয়্যদ মছিহুদ্দৌলা (ম:জি:অা) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতি তাঁর বক্তব্য বলেন নবী করিম (দ.) বিশ্ববাসীর জন্য অাল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নেয়ামত ও রহমত। তিনি অারো বলেন, নবী করিম (দ.) বিশ্ব মানবতার মুক্তির দিশারী, নিরাশ্রয়দের অাশ্রয় দাতা, মজলুমের সাহায্য কারী ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন,ঢাকা মুহাম্মদপুর কাদেরীয়া তৈয়বীয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা অাবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক।
উদ্বোধনী বক্তব্য রাখেন, রোশাই পাড়া ঈদ-এ-মিলাদুন্নবী(দ.) উদযাপন কমিটির সভাপতি মাওলানা অালীশাহ নেছারী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন,বোয়ালখালী তৈয়বীয়া তাহেরীয়া সুলতান মোস্তাফা কমপ্লেক্স অধ্যক্ষ অাবুল কাশেম তাহেরী।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন,পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার সহকারী মাওলানা মুহাম্মদ এয়াকুব, সহকারী মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুজিবুল হক কুতুবী, রোশাই পাড়া পঙ্ঞায়েত কমিটির প্রধান সমন্বয়ক কবির অাহমদ তালুকদার, সদস্য হাজী ছালেহ অাহমদ, অাকতার হোসেন, জসিম উদ্দীন, পোমরা গাউছিয়া সমিতি পোমরা শাখার সহ-সভাপতি জাহেদুল অালম চৌধুরী অাইয়ুব,যুব সমিতির সভাপতি অধ্যাপক সাইফুল অালম মাসুদ প্রমুখ।
মিলাদ মাহফিলে অারো উপস্থিত ছিলেন, রোশাই পাড়া ঈদ-এ-মিলাদুন্নবী(দ.) উদযাপন কমিটির সহ-সভাপতি হাফেজুল রহমান,কবির অাহমদ ভান্ডারী,সাধারণ সম্পাদক দুলা মিয়া সওদাগর,যুগ্ম সম্পাদক অাহসান উল্লাহ,মো: অালী, মুহাম্মদ রাশেল, ফজল করিম,সাবেক অর্থ সম্পাদক মো: হোসেন, অর্থ সম্পাদক দেলোয়ার হোসাইন, মুহাম্মদ ইব্রাহীম,অাজিম উদ্দীন প্রমুখ।
You must be logged in to post a comment.