বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মাজারের নির্মান কাজের পরিদর্শনে ইউএনও পুলক কুমার মন্ডল

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮, ১২:৫৮ অপরাহ্ন

জাকির হোসেন, শার্শা (যশোর)।।

যশোরের শার্শার কাশিপুর বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখ’র মাজারের মঙ্গলবার বিকেল ৪টার দিকে পূননির্মাণ কাজের পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল।

এই নির্মান কাজের জন্য ১২ লক্ষ ৭৭ হাজার টাকার বরাদ্দ দেয়া হয়েছে।

পরিদর্শন শেষে তিনি ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারদের সাথে কথা বলেন।

তিনি বলেন কাজের গুনগত মান এবং কাজ যাতে ভালোভাবে হয় ও কাজে কোন প্রকার ত্রুটি যাতে না থাকে সেদিকে লক্ষ রাখতে।

এ সময় উপস্থিত ছিলেন, ডেপুটি কমান্ডার নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম, উপ-সহকারী মমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল কাদের,মুক্তিযোদ্ধা নুর ইসলাম, ডিহি ইউপি প্যানেল চেয়ারম্যান আমির হোসেন রানা, সাংবাদিক নুর ইসলাম তরফদার প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ