বিয়ে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না : আলিয়া

বিনোদন ডেস্ক
বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ১:৪৫ অপরাহ্ন

অবশেষে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন বলিউডের আলোচিত প্রেমযুগল আলিয়া ভাট ও রণবীর কাপুর। আসছে ১৭ এপ্রিল বিয়ে পিঁড়িতে বসছেন তারা।—গতকাল ভারতীয় গণমাধ্যমগুলো এমনই খবর প্রকাশ করেছে।

টাইমস অব ইন্ডিয়ার বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে গণমাধ্যমটির দাবি, ১৭ এপ্রিল বেশ গোপনীয়তায় বিয়ের পরিকল্পনা করছেন রণবীর-আলিয়া। মুম্বাইয়ের পূর্বাঞ্চলের চেম্বুরে রণবীরের পৈতৃক বাড়িতে (আর কে হাউস) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিয়ে। এখন চলছে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে বিয়ের দাওয়াতের পরিকল্পনা। ১৩ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আয়োজনের ভেতর সংগীত এবং মেহেন্দি অনুষ্ঠানগুলোও নির্ধারিত রয়েছে।

জানা গেছে, কাপুর পরিবার এপ্রিলের শেষে বিয়েতে আগ্রহী ছিল। কিন্তু আলিয়া ভাটের দাদু নরেন্দ্রনাথ রাজদানের স্বাস্থ্য সমস্যার কারণে ভাট পরিবার এটি যত তাড়াতাড়ি সম্ভব করতে চায়। বিয়েতে অতিথি সংখ্যা থাকছে ৪৫০ জন। এমনকি বিয়ের ভেন্যু চূড়ান্ত করেছেন রণবীর নিজেই।

তবে রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও আলিয়া বলেন, ‘এরইমধ্যে নানা মাধ্যমে আমাদের বিয়ে নিয়ে তোলপাড় শুরু হয়েছে। যে যার মতো করে ভাবছেন। কিন্তু আমি বিয়ে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। সময় হলে সবাই সব জানতে পারবেন। হয়তো শিগগিরই সুখবর পাবেন। তবে অনেকেই এখন বিয়েটা করতে নিষেধ করছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ