বিয়ের দাবিতে স্কুল পড়ুয়া ছাত্রীর শিক্ষকের বাড়িতে অনশন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৭ অক্টোবর, ২০১৮, ৯:৫৭ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

মাগুরা শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে স্কুল পড়ুয়া ছাত্রী বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে দু-দিন ধরে অনশন করছে।গত ৩০ সেপ্টেম্বর রবিবার স্কুল ছাত্রী অভিযুক্ত শিক্ষকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করলে শিক্ষকের পরিবারের লোকজন তালা ঝুলিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।

এলাকাবাসি জানান,স্কুল পড়ুয়া ছাত্রী রিক্তা আক্তার (১৪) হাটদ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।প্রাইভেট পড়ত আরিফুল ইসলাম (২৮) এর কাছে।ছোটবেলা থেকেই দ্বারিয়াপুর নানা বাড়িতে বড় হয়েছে।লম্পট আরিফুল মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটির সাথে শারিরীক সম্পর্ক গড়ে তোলে।কয়েকদিন আগে ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার তারা দু-জনে অজানা উদ্দেশ্যে পাড়ি জমায়।স্বামী-স্ত্রী পরিচয়ে থাকেন ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়।গত ৩০ সেপ্টেম্বর রবিবার বিয়ে করার কথা বললে তাকে রাস্তায় দাড় করিয়ে রেখে পালিয়ে যায় আরিফুল।আমরা এলাকাবাসি অভিযুক্ত শিক্ষকের দৃষ্টামূলক শাস্তির দাবি জানাই।

স্কুল ছাত্রীর পিতা আকামত শেখ বলেন,আমার মেয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক আমজাদ হোসেনের বাড়িতে আমজাদ হোসেনের পুত্র আরিফুল ইসলাম (২৮) এর নিকট প্রাইভেট পড়ত।আরিফুলের লালসার চোঁখ পড়ে আমার মেয়ে প্রতি।এখন বিয়ের কথা বললে সে অসম্মতি জানাই।

দু-দিন অনশনের পর ক্লান্ত হয়ে পড়লে বাধ্য হয়ে গত ১ অক্টোবর আমরা শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছি।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বিষয়টা তদন্ত সাপেক্ষে শ্রীপুর থানা অফিসার জনাব মাহবুবুর রহমানকে অবহিত করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মাগুরা পুলিশ সুপার জনাব খাঁন মোহম্মদ রেজোয়ানকে বিষয়টা জানাইলে তিনি অভিযুক্ত শিক্ষক তার পরিবার সহ এবং মেয়েটি সহ মেয়েটির অভিভাবকদের মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আজ ২ অক্টোবর মঙ্গলবার সকালে উপস্হিত থাকতে বলেন।

অভিযুক্ত শিক্ষকের পরিবার পলাতক থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।অপরদিকে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ