আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।।
বিয়ের দাবিতে শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গয়ঘর গ্রামের বাহরাইন প্রবাসী, আয়নাল আকন এর ছেলে ওয়াসিম আকন এর দীর্ঘ দিনের প্রেমিকা কলেজ ছাত্রি বিয়ের দাবিতে ৩০ শে জুন মঙ্গলবার প্রেমিক ওয়াসিম এর বাড়িতে আমরণ অনশন করেন।
কলেজ ছাত্রী গণমাধ্যমকে জানান, ”প্রেমিক ওয়াসিম এর সাথে আমার দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক আমাকে বিয়ের প্রলভন দেখিয়ে ওয়াসিম আমার সকল কিছু হনন করে নিয়েছে। কিন্তু আমাকে বিয়ে করবে বলে শুধু কাল ক্ষেপন করছে। শুধু তাই নয় ইতোপূর্বে আমার বাবা-মা অন্য ছেলের সাথে বিয়ের ব্যবস্থা করেছিলেন কিন্তু ওয়াসিম সেই ছেলেকে বিয়ে করতে দেয়নি। এখন ওয়াসিম আমাকে বিয়ে করবে বলে আমার সাথে তাল বাহানা করছে। ওয়াসিম ও আমার প্রেমের বিষয়টি এলাকায় ছড়িয়ে পরেছে। আমার বাবা-মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ওয়াসিম যদি আমাকে বিয়ে না করে আত্মহত্বা করা ছাড়া আমার আর কোন পথ নাই। তাই আমি ওয়াসিমকে বিয়ে করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই।”
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ, বিয়ের দাবিতে প্রেমিকার অনশনের সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠায় এবং শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোঃ ইয়াসিন হাওলাদারকে বিষয়টি দেখার জন্য দায়িত্ব দেন। শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোঃ ইয়াসিন হাওলাদার ও চিকন্দীর পুলিশ ফারির ইনচার্জ মোঃ ফারুক হোসেন এর কাছে আলাপকালে তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে আমরা ঘটনা স্থানে যাই এবং অনশনকৃত কলেজ ছাত্রীকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করি।
প্রেমিক ওয়াসিম এর অভিভাবকগণ স্থানীয় মুরব্বীদের উপস্থিতিতে অঙ্গীকারবদ্ধ হয় যে, আগামী ৩ জুলাই রোজ শুক্রবার কলেজ ছাত্রী ও ওয়াসিমের সামাজিকভাবে বিয়ের ব্যবস্থা করবেন। এর পরে কলেজ ছাত্রীকে বুঝিয়ে-শুনিয়ে তার বাড়িতে পৌঁছাইয়া দিয়ে আসি। যদি আগামী শুক্রবারের মধ্যে বিয়ের ব্যবস্থা না করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোঃ ইয়াসিন হাওলাদার আমাকে জানিয়েছে যে, আগামী ০৩ জুলাই শুক্রবারের মধ্যে ওয়াসিম এর অভিভাবকগণ কলেজ ছাত্রী ও ওয়াসিম আকনের সামাজিকভাবে বিয়ের ব্যবস্থা করবেন। যদি বিয়ের ব্যবস্থা না করেন আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
You must be logged in to post a comment.