বিনোদন ডেস্ক।।
অর্জুন-গ্যাব্রিয়েলার একত্রে এ বছরই ছিল প্রথম হোলি। অভিষেক কাপুরের দেওয়া হোলিপার্টিতে যুগলে গিয়েছিলেন তারা। ক্যামেরায় পোজও দেন এই যুগল। তবে সম্পর্কের বিষয়ে তখনও প্রকাশ্যে কেউই মুখ খোলেননি।
অর্জুন এবং মেহেরের দুই মেয়ে রয়েছে। মাহিকা এবং মায়রা। মাহিকা কিছুদিনের মধ্যেই বলিউডেও ডেবিউ করতে পারেন বলে খবর। অর্জুনের নতুন সম্পর্কের বিষয়ে যদিও মুখ খোলেননি মেয়েরা।
শোনা যায়, ২০১৭-এ আইপিএলের সময় অর্জুনের সঙ্গে আলাপ হয়েছিল গ্যাব্রিয়েলার। আইপিএলের একটি দলের বিজ্ঞাপনী মুখ ছিলেন গ্যাব্রিয়েলা। সেই দলেরই অতিথি আপ্যায়ণের দায়িত্ব ছিল অর্জুনের সংস্থার ওপর। তখনই তাদের আলাপ। সেই আলাপ ঘনিষ্ঠতায় গড়ায়। সন্তান জন্মানোর পর অর্জুন-গ্যাব্রিয়েলা বিয়েও করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
You must be logged in to post a comment.