বিহারী লাল শিকদার মহাবিদ্যালয় সরকারীকরণ করায়  আনন্দ র‌্যালী ও শোভাযাত্রা

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৫ আগস্ট, ২০১৮, ১২:১২ পূর্বাহ্ন

শাহিনুর রহমান, এম.এম কলেজ  যশোর।।

মাগুরা জেলার ঐতিহ্যবাহী কলেজ বিহারী লাল শিকদার মহাবিদ্যালয় সরকারীকরণ করায় আনন্দ র‌্যালী ও শোভাযাত্রা করে । শোভাযাত্রায় অংশগ্রহণ করেন অত্র মহাবিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ,কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ । কলেজ প্রাঙ্গন থেকে সিংড়া বাজার পর্যন্ত আনন্দ র‌্যালী করে । কলেজ টি স্থাপিত হয় ২০০০ সালে । প্রতিষ্ঠা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের   মাননীয়  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, ড: শ্রী বীরেন শিকদার এম.পি,মাগুরা ২ । তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের   মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ,ড:শ্রী বীরেন শিকদার ,এম.পি মাগুরা ২ ,মহাদয়কে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানায় । অত্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিবেক আনন্দ শিকদার  বলেন , কলেজটা সরকারী করণ  হওয়া  আমাদের দীর্ঘ  ১৮ বছরের সাধনার ফল ।

প্রতিবছর আমাদের কলেজ থেকে একশত ভাগ পাস, অসংখ্য  জি.পি.এ ৫ পেয়ে থাকে ।  আমাদের  কলেজের  সব কিছু  শত ভাগ ভালো হওয়ায়  ২৭১ টি কলেজ সরকারী করণের মধ্যে  আমাদের কলেজ টি স্থান পেয়েছে  । আমরা আমাদের কলেজের পক্ষ  থেকে বাংলাদেশের  সকল মানুষকে জানায় আন্তরিক শুভেচ্ছা  ও  অভিনন্দন ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ