বিষ নিঃশ্বাস
মোঃ জাবির আল হাসান।।
——————————————————————————
সন্দেহ তোমার দেহে বইছে বিষ নিঃশ্বাস?
সমময়টা এমন যে, প্রিয়জনেও নেই বিশ্বাস।
চলে যাওয়ার এখনো সময় হয়নি বুঝি?
আরও চাই প্রাণ? আমার নীড় খুঁজি।
গৃহে আছি চুপচাপ, নিভৃতে একা একা,
করোনা দূর হও তুমি, হবে নাকো দেখা।
বিস্মৃতির স্পর্শ হয় যদি, নাক মুখ চোখ,
প্রিয়জনের দূরে থাকো, কষ্ট যত হোক।
এই নির্বাসন দণ্ড মোর, কবে শেষ হবে,
বন্ধুহীন বেঁচে থাকা, নিপাত যাবে কবে?
হেঁয়ালিপনা ছাড় তুমি, তোমার বিদায় চাই,
বহূ নির্জন রাত কাটিয়েছি, এবার গুডবাই।
খুঁটেখুঁটে জমিয়েছি সুখ, উপভোগের লক্ষ্যে,
পাষাণ তুমি নিষ্ঠুর তুমি, বাসা বাঁধো বক্ষে।
রক্ষা করো প্রভু তুমি, তোমাতেই বিশ্বাস,
ততক্ষণ, দেহে বইছে প্রাণ, শেষ নিঃশ্বাস।
You must be logged in to post a comment.