বিষপানে স্কুল ছাত্রের আত্মহত্যা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৮ অক্টোবর, ২০১৮, ৭:৪১ পূর্বাহ্ন

জাকির হোসেন, বেনাপোল, যশোর।।

যশোরের পলুয়া গ্রামে বিষপানে এক  স্কুল ছাত্র আত্মহত্যা করেছে।

শনিবার (৭ অক্টোবর) গভীর রাতে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামে আল-আমীন নামে এক স্কুল ছাত্র ঘাষমারা ঔষধ খেয়ে আত্মহত্যা করেছে। সে গ্রামের নজির উদ্দিনের ছেলে এবং পলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

দশপাকিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, গত শনিবার বিকেলে মায়ের সাথে ছেলেটির ঝগড়া হয়েছিল। পরে মা রান্না-বান্না করে পাশের গ্রামে নিজের বাবার বাড়িতে যান। রাত এগারটার দিকে পিতা নজির উদ্দিন ছেলের সাড়া-শব্দ না পেয়ে ছেলের গায়ে হাত দিয়ে দেখেন তার শরীর শীতল হয়ে গেছে। পরে গ্রাম্য ডাক্তার জিয়াকে ডেকে চিকিৎসা দেয়া আগেই তার মৃত্যু হয়। তিনি জানান এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ