আনিচুর রহমান, মহম্মদপুর (মাগুরা)।।
মাগুরার মোহাম্মদপুরে বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন (WATO) উপজেলা কমিটির কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৯ নভেম্বর শুক্রবার বিকাল ৫ টায় মাগুরা মহম্মদপুর প্রেস ক্লাবের সামনে কর্মী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন মাগুরা জেলা শাখার সভাপতি জনাব মহসিন মোল্যা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন মাগুরা জেলা শাখার বিশেষ উপদেষ্টা ও মাগুরা জেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক জনাব আলী আহম্মদ আহাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন মাগুরা জেলা শাখার সাধারন সম্পাদক জনাব জাকির হোসেন রাজু,বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন মাগুরা জেলা শাখার সহ-সভাপতি জনাব আকরামুল ইসলাম,বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন মাগুরা জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক জনাব আষিস কুমার সাহা জনি,বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন মাগুরা জেলা শাখার প্রচার সম্পাদক জনাব আলমগীর হোসেন,বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন মাগুরা জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক জনাব মোসাদ্দেক হোসেন,মাগুরা জেলা শাখার সদস্য জনাব তানসেন হোসেন সহ আরো মহম্মদপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি জনাব মহসিন মোল্যা বলেন,বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন একটি স্বেচ্ছাসেবী সংগঠন।সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে আমরা মাগুরাবাসি যুদ্ধ ঘোষনা করেছি।আমাদের এই মহৎ কাজের জন্য মাগুরাবাসির সহযোগিতা কামনা করছি।আপনাদের সকলের সহযোগিতায় বিশ্ব তথা মাগুরার বুকে এই সংগঠন অনেক দূরে এগিয়ে যাবে বলে আশা করছি।
You must be logged in to post a comment.