বিলাসপুর ইউপি চেয়ারম্যান’র ১৫শত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৩ এপ্রিল, ২০২০, ৯:৩০ অপরাহ্ন

আব্দুল বারেক ভূইয়া, শরীয়তপুর।।

শরীয়তপুরের জাজিরায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে গৃহ বন্ধী রিকশা ও ভ্যান চালক, অসহায় দরিদ্র হত দরিদ্র ১৫ শত পরিবারের মাঝে নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিলাসপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আলহাজ¦ আবু তাহের হাওলাদার।

সার্বিক সহযোগিতায় ছিলেন বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মোঃ ফারুক হাওলাদার, আব্দুল জলিল মাদবর, ১৩ই এপ্রিল সোমবার বেলা ১১ টায় কাজিয়ারচর হামিদিয়া শুকুরিয়া আলিম মাদ্রসা মাঠে এই ত্রান সামগ্রী বিতরণের আয়েজন করা হয়।

করোনা ভাইরাস প্রতিরোধে জন সমাগম না করে, প্রতিটি অসহায় পরিবারের জন্য ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ কেজি পেয়াজ প্যাকেট জাত করে গ্রাম মহল্লায় ঘুরে ভ্যান গাড়ি যোগে স্বেচ্ছা সেবক ব্যাক্তি মাধ্যম পৌছিয়ে দেওয়া হয়।

ত্রাণ সামগ্রী বিতরণের পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ নুরুজ্জামান সরদার, মজিবর মোল্লা, মোঃ স্বপন খান ও শাহ আলম মাদবর সহ স্বেচ্ছা সেবক ব্যাক্তিরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ