বিপুল উৎসাহ ও উদ্দীপনার  মধ্য দিয়ে ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

এইচ আর হাসু
বুধবার, ১৭ মার্চ, ২০২১, ৬:০১ অপরাহ্ন

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদা ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত।

দিবসটি উপলক্ষে বুধবার (১৭/০৩/২১ ইং) সকালে শহরের প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে র‌্যালী নিয়ে জড়ো হয় সরকারি,বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংগঠন।সকাল ৮ টায় রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করেন।

এরপর পুলিশ বিভাগ ও মুক্তিযোদ্ধা সংসদ পুষ্পমাল্য অর্পণ করে।পরে একে একে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন ফুল দিয়ে জাতির পিতাকে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা আর ভালবাসার ফুলে ফুলে ছেয়ে যায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি।এছাড়া বিভিন্ন সংগঠন শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি ও গনগ্রন্থাগার চত্বরে দিনব্যপী আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। কেন্দ্রীয় শহীদ মিনারেও নানা রকমের অনুষ্ঠান চলতে থাকে।

আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দিবসটি পালন করতে সারা জেলায় বিস্তারিত কর্মসুচি গ্রহন করে।শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়ে বঙ্গবন্ধুর প্রতি ভালবাসার ঢেউ।সে ঢেউ আছড়ে পড়ে যেন অনুভুতি আর শ্রদ্ধার সাগরে। মন ও মননশীলতার গভীরে শিহরিত হয় খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠার গল্প।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ