প্রদীপ কুমার দেবনাথ, স্টাফ রিপোর্টার (ব্রাহ্মণবাড়িয়া) ॥
আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ে সারাদেশের ন্যায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা, পরমত সহিষ্ণুতা তৈরি করতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।উৎসব মূখর পরিবেশে আজ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ২টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত এ নির্বাচনে অন্যান্য জাতীয়, স্থানীয়, সিটি নির্বাচনের মতোই নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, সহ-প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, নিরাপত্তা কর্মী সবই ছিল। তবে ভোটার থেকে শুরু করে ভোট গ্রহনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, নিরাপত্তা কর্মকর্তা সবই ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিদ্যালয়ের নির্বাচনে মোট ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করে ৮ জন কেবিনেট নির্বাচিত হন।
নিবার্চন চলাকালীন সময়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আজহারুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। এসময় প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান শেখসহ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। মূলত শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চা তৈরি করতে স্টুডেন্টস কেবিনেট নিবার্চনের আয়োজন করা হয়।
এর মাধ্যমে শিক্ষক–শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চাসহ এক অপরকে সহযোগিতা করা, শ্রদ্ধা প্রর্দশন, শিক্ষার্থী ঝরে পড়া রোধে সহযোগিতা, পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহন নিশ্চিতসহ ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহন নিশ্চিত হয়।
You must be logged in to post a comment.