প্রদীপ কুমার দেবনাথ।।
৩০ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ (বৃহস্পতিবার) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ঘোষপাড়ায় বিদ্যাসংঘের উদ্যোগে নানা আয়োজনে বিদ্যা, সুর ও বানীর দেবী সরস্বতীর পূজার্চনা ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে সকাল পূজা করা হয়।
পরে পূজারী, অতিথিবৃন্দ ও দর্শনার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এরপর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি ও নৃত্য প্রতিযোগিতা। বিদ্যা সংঘের প্রধান পৃষ্ঠপোষক জীবন গোপ জানান, সংঘের সদস্যরা এক সপ্তাহ ব্যাপী পূজা প্রস্তুতি, মাণ্ডব তৈরি, তহবিল সংগ্রহ সহ সকল কাজ সার্থকভাবে সম্পন্ন করার পর আজ এ পূজা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। তিনি আরও জানান, এ বছর এ সংঘ কর্তৃক আয়োজিত এটি ২৯ তম পূজা।
সভাপতি বাবু রবীন্দ্র চন্দ্র গোপ জানান, প্রতিবছরই আমরা যথাসাধ্য চেষ্টা করি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পূজার্চনার দিনটিকে আনন্দঘন করতে। এ উপলক্ষ্যে আমরা বিশেষ প্রসাদের ব্যবস্থাও করি।
বিদ্যাসংঘের সেক্রেটারী বাবু স্বপন কুমার গোপ জানান, আমরা এই দিনটিকে যথাযথ মর্যাদায় উদযাপন করি। পাশাপাশি ধর্মীয় আলোচনা, লোকনৃত্য, বৈদিক নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করি যার ফলে ভক্ত ও অনুরাগীদের পদচারণা অনেক বেশি থাকে। অত্যন্ত উপভোগ্য হয় আমাদের অনুষ্ঠান। এতে পাড়ার সকলে তো অংশগ্রহণ করেই সাথে অতিথিবৃন্দও বিপুল সংখ্যক অংশগ্রহণ করে।
সাংগঠনিক সম্পাদক সৌরভ গোপ জানান, সংঘের সকল সদস্যদের আন্তরিক অংশগ্রহণ ও পাড়ার সকলের সার্বিক সহযোগিতার কারণে আমরা সার্থক ও সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পেরেছি। সবকিছু মায়ের ঈশারা ও আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় সফল হয়েছে। পরে তিনি সংঘের সদস্যবৃন্দ প্রেমানন্দ গোপ, সাগর গোপ, নিলয় গোপ, আলয় গোপ, পার্থ গোপ, রনি গোপ, সজল দেব সহ সকলকে শুভেচ্ছা জানান।
সংঘের পৃষ্ঠপোষক গণেশ গোপ, মনি গোপ, উৎফল গোপ, প্রদীপ গোপ, রিপন গোপ, শ্যামল কর্মকার, আনন্দ গোপ, রাজীব গোপ, উজ্জ্বল গোপ কে ধন্যবাদ ও পরবর্তী অনুষ্ঠান আরও সুন্দর করার অঙ্গীকার করেন।
You must be logged in to post a comment.