শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
সোমবার (২২ অক্টোবর) সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে র্যালী ও আলোচনা সভা করেন।
প্রথমে র্যালীটি বিদ্যালয় থেকে বের হয়ে বাজার প্রদক্ষিণ করে বিদ্যালয়ে ফিরে আসে। র্যালীতে ছাত্র/ ছাত্রী ও শিক্ষকদের সাথে অংশনেন ১২ নং আজমপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সাত্তার খাঁন, আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য জনাব মোঃ সাহাদৎ হোসেন সাদু। এবছরে দিবসটির প্রতিপাদ্য ছিল, আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো।