বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে মুক্ত মঞ্চের ভিত্তি প্রস্তর স্থাপন

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ২:২৮ অপরাহ্ন

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।

এলজিএসপি-৩ প্রকল্পের ২০১৮-২০১৯ অর্থ বছরের বরাদ্দকৃত অর্থদ্বারা বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি মুক্ত মঞ্চ নির্মানের প্রতিশ্রতি দিয়েছিল ১২ নং আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সাত্তার খাঁন। সেই প্রতিশ্রতি রক্ষার্থে এবারের এলজিএসপি – ৩ প্রকল্পের বরাদ্দ থেকে ১,০০,০০০/- টাকা বরাদ্দ রেখে মঞ্চ তৈরি করছেন।

শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে মঞ্চের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন ১২ নং আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সাত্তার খাঁন, সাথে ছিলেন প্রকল্প সভাপতি মোঃ রতন মন্ডল, ইউপি সদস্য মোঃ আল আমিন, মোঃ ফারুক হোসেন, মোঃ ইসমাইল হোসেন, মোঃ লুৎফর রহমান, মোঃ মনিরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য, মোছাঃ রহিমা খাতুন, মোছাঃ সেলিনা খাতুন, বিদ্যালেয়র অভিভাবক সদস্য মোঃ সাহাদৎ হোসেন, সাবেক এস,এম,সি সভাপতি ও দাতা সদস্য মোঃ রকিব উদ্দিন স্যার, সাবেক সদস্য মোঃ আজিজুর রহমান মন্টু, মোঃ কামরুজ্জামান লান্টু।

এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারি ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ

 

 

 

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ