দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া (চট্টগ্রাম)।।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা শুক্রবার ( ০৯ নভেম্বর) বিকালে লালিয়ারহাট হোসাইনীয়া সিনিয়র মাদ্রাসা মিলনায়তনে সংগঠনের সভাপতি মুহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসাইন কাদেরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা এনামুল হক ছিদ্দিকী। অতিথি তার বক্তব্যে বলেন যুক্তির তর্কই হলো বিতর্ক। বিতর্ক একজন মানুষকে যুক্তিবান, প্রজ্ঞাবান ও সহনশীল করে তোলে। পুঁথিগত বিদ্যা ছাড়াও সহ-মননশীল কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মানসিক বিকাশ ঘটাতে হবে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে মানসিক বিকাশ সম্ভব না। এর জন্য অন্যান্য বিষয়াবলী সম্পর্কে জানতে হবে, জ্ঞান লাভ করতে হবে। আর যুক্তির মাধ্যমে পরিশুদ্ধ হয়ে নিজেদের জীবন ও সমাজকে বিকশিত করতে হবে। আর এতেই দেশ ও জাতি উপকৃত হবে।
বিতর্ক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন, ইসলামী যুবসেনা, কেন্দ্রীয় পরিষদের আইন বিষয়ক সচিব এডভোকেট এডিএম আরুছুর রহমান, ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মাওলানা নাজিমুল হক কাদেরী, কেন্দ্রীয় ছাত্রসেনার সহ-সাধারণ সম্পাদক ফয়সাল করিম চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রসেনার ছাত্রকল্যাণ সম্পাদক হোসাইন মুহাম্মদ এরশাদ প্রমুখ।
সভাপতি তার বক্তব্য বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ইতিহাসে প্রথমবারের মত এ বিতর্ক প্রতিযোগিতায় আয়োজন। এই বছর চট্টগ্রাম জেলার আওতাধীন মোট আটটি উপজেলা ও প্রাতিষ্ঠানিক শাখা অংশগ্রহণ করেন।
বিতর্ক প্রতিযোগিতায় অারো উপস্থিত ছিলেন মুহাম্মদ মনির আহমদ, মুহাম্মদ আব্দুল মোতালেব রাজু, মুহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক, মুহাম্মদ নাছির উদ্দিন নাহিদ, মুহাম্মদ শফিউল আকবর, মুহাম্মদ রবিউল মোস্তফা, মুহাম্মদ ইসহাক, মুহাম্মদ নুরুল আজিম, মুহাম্মদ জাহেদুল ইসলাম, মুহাম্মদ কায়েস, মুহাম্মদ ফোরকান, মুহাম্মদ আরফাত প্রমুখ।
You must be logged in to post a comment.