বিজয় দিবস উপলক্ষে শীত বস্ত্র বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮, ২:২১ অপরাহ্ন
যশোর সদরের জগহাটি গ্রামে অসহায় গরীবদের কাছে কম্বল, শীতের পোশাক বিতরণ করা হয়...

নাজমুল হোসাইন, যবিপ্রবি প্রতিনিধি ।।

আজ মহান বিজয় দিবস উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অঙ্গ সংগঠন সহায়ক, রোটাক্ট ক্লাব অফ যবিপ্রবি ও রুপান্তর ক্লাব অফ যশোর গরীব শীতার্তদের কাছে শীত বস্ত্র বিতরণ করেন।

যশোর সদরের জগহাটি গ্রামে অসহায় গরীবদের কাছে কম্বল, শীতের পোশাক বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ওপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা ও পরামর্শক ড.মীর মোশারফ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের রিজিওনাল  রিপ্রেজেনটেটিভ আল মামুন জীবন, জেলা সমন্বয়ক রোটাক্ট জাহিদ হাসান টনি,  জোনাল রিপ্রজেনটেটিভ শাবনাজ জামান টনি, রোটাক্ট ক্লাব অফ যবিপ্রবি সভাপতি পিয়াস বিশ্বাস ও  রুপান্তরের সভাপতি সালেমীর হোসেন মাসুম।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ