লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।
সিলেটের তামাবিল সীমান্তের কাষ্টমস হলে যাত্রীদের ব্যাগ তল্লশীকে কেন্দ্র করে বিজিবির সাথে কাষ্টমস কর্মকর্তাদের বাকবিতন্ডার এক পর্যায়ে ডেপুটি কমিশনার সহ ৬ কাষ্টমস কর্মকর্তা অাহত হয়েছেন।
বেনাপোল কাস্টমস সূত্রে জানা যায়,এ ঘটনায় খুলনা কাষ্টম এ্যাসোসিয়েশন (খুকাএভ) এর অায়োজনে বেনাপোল কাষ্টমস ক্লাবে বৃহষ্পতিবার রাতে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।এ বৈঠকে খুকাএভ নেতারা বলেন, রোববার সকালে বেনাপোল কাষ্টমস হাউসের সামনে মানববন্ধন কর্মসুচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং নতুন কর্মসুচির ডাক দেয়া হবে। বৈঠকে খুকাএভ এর সাধারন সম্পাদক মোস্তফা অাব্দুল্যা অাল মামুন জানান, সিলেটে অামাদের কাষ্টমসের ডেপুটি কমিশনার সহ ৬ জন কর্মকর্তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বিজিবি সদস্যরা।
এরই প্রতিবাদে রোববার সকাল থেকে বেনাপোল কাষ্টমস হাউসের সামনে মানববন্ধন কর্মসুচি ও প্রতিবাদ সমাবেশ সহ নতুন কর্মসুচি ঘোষনা করা হবে।
তিনি অারও বলেন বিজিবি সদস্যরা কাষ্টমস কর্মকর্তাদের গায়ে হাত তুলে জঘন্যতম অপরাধ করেছেন। এর উপযুক্ত বিচার না হওয়া তাদের অান্দোলন অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.